সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না: শেখ হাসিনা

Paris
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

এফএনএস
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যেসব কাজ করে, সব পরিকল্পিতভাবে করে। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। দেশ ও মানুষের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না। শনিবার (০৩ মে) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশের উন্নতি হয়, এটাই বাস্তব। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়- তা প্রমাণিত।আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে স্বল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন। আওয়ামী লীগ নামক সংগঠন এদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রামে সবসময় ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই যে দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়- সেটা আমরা প্রমাণ করেছি। কারণ আমরা যে কাজ করি, আওয়ামী লীগ যেসব পরিকল্পনা নেয় ও পদক্ষেপ নেয়- আমরা সব পরকল্পিতভাবে করি। তিনি বলেন, আমাদের দেশ, মাটি, মানুষ, পরিবেশ, আমাদের দেশের ভৌগলিক অবস্থা, প্রাকৃতিক অবস্থা সবকিছু বিবেচনা করেই কিন্তু আমরা প্রতিটি প্রকল্প গ্রহণ করি। যার ফলে আমাদের প্রতিটি প্রকল্পই সাফল্য অর্জন করে এবং মানুষ তার সুফল পায়। শেখ হাসিনা বলেন, আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে। বাংলাদেশ আজকে যে গণতান্ত্রিক ধারা অর্জন করতে পেরেছে সেখানে আওয়ামী লীগসহ আমাদের সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা গণতন্ত্র অর্জন করতে পেরেছি। যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ‘আওয়ামী লীগ ভোট চোর’- বিএনপির এমন মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারা জীবন ভোট চুরি করেই চলছে বিএনপি। তারা নিজেরা চোর। তাই সবাইকে নিজেদের মতো মনে করে। দেশে বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, কয়লা কোথাও পাওয়া যাচ্ছে না, কয়লা কিনতে সমস্যা হচ্ছে। তবে দ্রুতই গ্যাস আমদানির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে নিয়মিত বিদ্যুৎ পেয়ে অভ্যস্ত। তাই হঠাৎ বিদ্যুতের কারণে সমস্যায় পড়তে হচ্ছে। জনগণের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাবে। জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। মানুষের জীবন পরিবর্তন করেছে আওয়ামী লীগ। জনগণের কল্যাণে ত্যাগ করলে, তার মূল্যায়ন করে জনগণ। দুর্নীতির দায়ে আমেরিকা কিন্তু তারেক জিয়াকে ভিসা দেয়নি। তারাই এখন আবার ওদের পেছনে ধরণা দিয়ে বেড়াচ্ছে। যুদ্ধ, করোনা ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে জ¦ালানি সংগ্রহে বেগ পোহাতে হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছিলাম। তবে এখন গ্যাস, তেল ও কয়লার দাম বেড়ে গেছে। এ কারণে বিদ্যুৎ উৎপাদনে ভোগান্তি বেড়েছে। যুদ্ধ, করোনা ও অর্থনৈতিক মন্দার কারণে জ¦ালানি সংগ্রহ করতে সমস্যা হচ্ছে। তবে সুখবর হলো, কাতার এবং ওমানের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। শিগগিরই জ¦ালানি হাতে পেলে কষ্ট দূর হবে। এর আগে তেজগাঁও শিল্প এলাকায় নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ কেন্দ্রীয় ও শাখা নেতারা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris