শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি

Paris
Update : বুধবার, ২৪ মে, ২০২৩

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি ও পেশাদারদের সাথে আরটিআই মডারেটর এবং উৎসাহী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১১ টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে রিসার্চ ইনিশেয়েটিভস বাংলাদেশ (রিইব) আয়োজনে ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি নিড এর সহযোগিতায় উপজেলা মডরেটর আলমগীর কবির তোতার সভাপতিত্বে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভুমি সবুজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, রিইবের ফিল্ড সুপারভাইজার আনজু আকতার, জাতীয় আদিবাসী পরিষদ সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত), মুক্তিযোদা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, গোদাগাড়ী পৌরসভার ১নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২য় প্যানেল মেয়র ফজিলেতুননেসা সীমা, ২নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস বুন্নী, ৩নং মহিলা কাউন্সিলর জাহানারা বেগম লাকী প্রমূখ। তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি ও পেশাদারদের সাথে আরটিআই মডারেটর এবং উৎসাহী সভাটি সঞ্চালনা করেন লিপি টুডু। সভায় বক্তারা বলেন, তথ্য জনগণকে জানাতে হবে, জনগণের এসব অধিকারের তথ্য দেওয়া বাধ্যতামূলক। তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ, অরক্ষিত ও প্রান্তিক জনগণের ন্যায্য অধিকার আদায় নিশ্চিত করে তাদের প্রকৃত উন্নয়ন ঘটানো সম্ভব।


আরোও অন্যান্য খবর
Paris