স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরে উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেল ৫টায় নগরীর রাণীবাজারস্থ জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে থেকে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ-এর কুশপুত্তলিকা দাহ করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর পিতা রাজাকার ছিলেন। বিএনপিতে তারাই নেতৃত্ব দিবেন এটাই স্বাভাবিক। কারণ তাদের জন্মদাতা জিয়াউর রহমান নামে মুক্তিযোদ্ধা হলেও ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে ৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্যে সব ধরনের কলকাঠি নাড়েন। সামনে ছিলেন শিখন্ডী খন্দকার মোস্তাক। যাকে কাঠের পুতুলের মতো ব্যবহার করা হয়। খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ যে কথাটি বলেছে সেটি বিচ্ছিন্ন কোন কথা নয়। সেটা তারেক জিয়ার কথা। সেটা লন্ডন থেকে এসে চাঁদের মাথায় কীভাবে ঢুকেছে। এর পরিণতি কতটা ভয়ানক হবে, সে এখনো ভাবতে পারছে না। আবু সাঈদ চাঁদকে অবাঞ্চিত ঘোষণা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক-এটি আমরা চাই। ইতোমধ্যে মামলা হয়েছে। আরো মামলা হবে। শুধু মামলা দিয়ে নয়, সে রাজশাহী শহরে এলে তাকে গণধোলাই দেওয়া হবে। রাজশাহীতে আমরা এরআগেও চাঁদকে অবাঞ্চিত ঘোষণা করেছি, আবারো অবাঞ্চিত ঘোষণা করছি।
খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি নামক দলটি বাংলাদেশের জন্য ক্যান্সার। এই ক্যান্সারকে বাংলাদেশ থেকে বাদ দিয়ে দেওয়া দরকার। তা না হলে বাংলাদেশ স্বস্তি পাচ্ছে না। খুনি তারেক জিয়া যেমন কুসন্তান, তেমনি তারেক রহমান কুলাঙ্গার। কুলাঙ্গার তারেক জিয়া লন্ডনে বসে নানা রকম ষড়যন্ত্র করছে। স্বাধীনতার পর হত্যা, খুন ও গুমের রাজনীতি শুরু করে বিএনপি। আবারো সেই রাজনীতি করে তারা ক্ষমতায় আসতে চায়। তাদের মানুষ জ্বালাও-পোড়াও এর চিন্তা এখনো যায়নি। সুযোগ পেলে তারা আবারো জ্বালাও-পোড়াও করতে চায়।
তিনি আরো বলেন, রেজা কিবরিয়ার মতো লোক আমেরিকাকে বলে ‘ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।’ ভাইয়েরা, এটি কি মেনে নেওয়ার কথা? কখনোই না। ছাত্রলীগ মানে বাংলাদেশের ইতিহাস, ছাত্রলীগ মানে নতুন দেশ গড়ার কারিগর। সেই ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলার সাহস রেজা কিবরিয়া বা কতিপয় সুশীল কোথা থেকে পায়?
সদ্য সাবেক রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সোজা পথে নির্বাচনে এলে জনগণ ভোট দিবে না জেনে বিএনপি নানা রকম পাঁয়তারা করছে। কখনো বলে কেয়ারটেকার সরকার দিতেই হবে। কখনো বলে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। কখনো বলে নির্বাচন হতে দেওয়া হবে না। এই কথাতেই উসকানির আভাস পাওয়া যায়।
খায়রুজ্জামান লিটন বলেন, আমরা স্বাধীনতার পক্ষের মানুষ, আমরা সহজ-সরল মানুষ। আমরা দেশের উন্নয়ন করতে চাই। দেশ ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে-এমন কোন পদক্ষেপ আমরা নিতে চাই না, কখনো নেয়ওনি। কারণ যে মা সন্তানের জন্ম দেয়, সেই মা সন্তানের কোন ক্ষতি করতে পারে না। আমরা দেশের কল্যানেই কাজ করে যাব। দেশের মানুষের বিন্দুমাত্র ক্ষতি হবে এমন কোন কাজ আমরা হতে দেবো না।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের রায়হানুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। কর্মসূচিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, ডা. তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগমারায় বিক্ষোভ
মচমইল থেকে সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকী সহ সারাদেশে বিএনপি জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ও জেলা বিএনপির আহ্বায়ক কুখ্যাত সন্ত্রাসী আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবীতে রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রতিবাদ সভায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, বিএনপি-জামাতের আর পিছু হটার জায়গা নেই তাই তারা সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছেন।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রদান করছে। কতো বড় সন্ত্রাসী হলে প্রধানমন্ত্রীকে হত্যার কথা বলা যায়। বিএনপি এখন পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে। আওয়ামী লীগ হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য পছন্দ করে না। দেশের মানুষও আর সন্ত্রাসী কর্মকান্ডকে ভালোবাসে না। বিএনপির ষড়যন্ত্রের দিন শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। সেই সাথে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবীতে গর্জে উঠেছে সারাদেশের আওয়ামী লীগ। চাইলেই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগের শক্তি জনগণ। বিএনপি-জামাত এর সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে চাইলে সবাইকে আগামী নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ সরকার, আল-মামুন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য বকুল আলী খরাদী, আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মোস্তাফিজুর রহমান মকুল, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।
বাদশার মন্তব্য
প্রেস বিজ্ঞপ্তি : দেশের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার মধ্যে দিয়ে বিএনপির অভ্যন্তরে লালিত সন্ত্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ফজলে হোসেন বাদশা এমপি। ১৪ দলীয় জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ ওেম) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে বাদশা এ মন্তব্য করেন।
বানেশ্বরে বিক্ষোভ
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী সহ পুঠিয়া,পবা উপজেলার বিভিন্ন শাখার আওয়ামীলীগ নেতাকর্মীরা। সোমবার (২২ মে) বিকাল ৪ টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়। পরে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও আবু সাইদ চাঁদের কঠোর বিচার দাবি করেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারে সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (পুঠিয়া-দূর্গাপুর) আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম.হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব, বানেশ্বর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলীউজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের সভাপতি মানজুর রহমান, বানেশ্বর কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সহ প্রমূখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পুঠিয়া থানায় মামলাটি করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল ইসলাম জানান, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় শুধুমাত্র একজনকে আসামি করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এর আগে ১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও কবরে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরে।
তানোরে বিক্ষোভ
তানোর প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারা দেশে বিএনপি জামাতের অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমুলুক অপরাজনীতির বিরুদ্ধে এবং জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতারের দাবিতে রাজশাহীর তানোরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেলের দিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে থানা মোড়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। উপজেলা আ”লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, মুন্ডুমালা পৌর আ”লীগ সম্পাদক আমির হোসেন আমিন, সাবেক দপ্তর সম্পাদক শিক্ষক জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি প্রধান শিক্ষক রাম কমল সাহা,সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী আ”লীগ নেতা আবুল বাসার সুজন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ইউপি সম্পাদক আতাউর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, আ”লীগ নেতা আবু সাইদ সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর নাহিদ হাসান, কাউন্সিলর মোহাম্মাদ হোসেন মুন্টু, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক রামিল হাসান সুইট, সরনজাই ইউপি সদস্য ইউপি যুবলীগ সভাপতি সেলিম উদ্দিন প্রমুখ। এর আগে গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ হয়ে থানা মোড়ে শেষ হয়। এসময় উপজেলার আ”লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (২২ মে) বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল আলমের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আ.লীগের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বের প্রতীক। তাকে হত্যা করে এদেশকে আবার পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা যারা করছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া কোন একক কথা নয়। বরং এটা একটি রাজনৈতিক দলেরই ভাষা। সুতরাং এই রাজনৈতিক দলটাকে নিয়েও চিন্তা করতে হবে। বিএনপি ক্রমাগতভাবে হত্যা-নৈরাজ্যের কথা ভাবে। তারা কখনই দেশের মঙ্গল চাই না। বক্তারা আরও বলেন, বিএনপিকে নিয়েও সরকারকে ভাবতে হবে, জনগণকেও ভাবতে হবে। সামনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই ষড়যন্ত্রের পেছনে যাদের মুখ দিয়ে কথাগুলো বের হয়েছে তারাই শুধুমাত্র জড়িত রয়েছে তাই না, তার সাথে আরও অনেকেই জড়িত। সবাইকে সজাগ থাকতে হবে এবং সকল
ষড়যন্ত্র রুখে দিতে হবে।