শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পুঠিয়ার দুই সাংবাদিক

Paris
Update : শুক্রবার, ১৯ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহীর পুঠিয়ায় সাবেক মেয়র ও দুইজন সাংবাদিকের বিরুদ্ধে স্থানীয় এমপি’র  দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত রাজশাহী। বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে মামলাটি থেকে অব্যাহতির রায় দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক জিয়াউর রহমান। একটি সংবাদ প্রকাশের ঘটনায় পুঠিয়া-দুর্গাপুরের এমপি ডাক্তার মনসুর রহমানের দায়েরকৃত মামলায় (২০২১/৯) আসামি করা হয় সাবেক পুঠিয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাংবাদিক এইচ এম শাহ নেওয়াজ (দৈনিক আজকের পত্রিকা) ও আরিফ সাদাত (দৈনিক নয়া দিগন্ত)।

বাদী পক্ষের আইনজীবি ওসমান আলী বলেন, ৭জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ, শুনানি ও যুক্তিতর্কেন পর আদালতে আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। যার কারণে তাদের এই মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন বিজ্ঞ আদালত। এ মামলায় রাস্ট্র পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ইসমত আরা পিপি। তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন। এদিকে সাবেক মেয়রসহ দুইজন সংবাদিক অভিযোগ থেকে খালাস পাওয়ায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, পুঠিয়া পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রাথী রবিউল ইসলাম বরি’র পরাজয় বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক এইচ এম শাহনেওয়াজ ও আরিফ সাদাত। এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ ডাক্তার মনসুর রহমান পুঠিয়া থানায় একটি জিডি করেন। জিডি তদন্ত শেষে সাইবার ক্রাইম ট্রাইবুনাল রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে তদন্ত কর্মকর্তা রেজাউল ইসলাম চার্জশিট দাখিল করেন।


আরোও অন্যান্য খবর
Paris