সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি আজ পাবনা যাচ্ছেন

Paris
Update : সোমবার, ১৫ মে, ২০২৩

এফএনএস

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সোমবার চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসছেন। সফরের দ্বিতীয় দিন আগামীকাল মঙ্গলবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে পাবনার নাগরিক সমাজ। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা সদরের প্রধান সড়কগুলোতে হয়েছে তোরণ নির্মাণসহ সাজসজ্জা। এদিকে রাষ্টপতির আগমনকে কেন্দ্র করে পুরো জেলা সদরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের দেওয়া তথ্যমতে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জেলা পুলিশ, জেলা প্রশাসনসহ ডিজিএফআই, এনএসআইসহ সবাই মিলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শহরের প্রধান প্রধান স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করাসহ পোশাক ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে পুরো জেলা। এসব তথ্য নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এর আগে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে নাগরিক সংবর্ধনা সফল করতে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুকে আহ্বায়ক, শিক্ষাবিদ প্রফেসর শিবজিদ নাগকে সদস্য সচিব ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতিন খানকে যুগ্ম সদস্য সচিব করে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির শুভাগমনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনা করবেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে জেলাতে অবস্থিত মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ১৫ মে সকালে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে কর পাবনায় পৌঁছাবেন। পাবনা অ্যাডভোকেট শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর সফরের প্রথম দিনে বেলা সোয়া ১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এর পরে তিনি জেলার বৃহত্তম আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। এরপরে স্কয়ার বাগানবাড়ির পারিবারিক কবরস্থান পরিদর্শন এবং জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন। সফরের দ্বিতীয় দিনে ১৬ মে সকাল ১০টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। একই দিনে তিনি বিকেলে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। রাষ্ট্রপতি ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য। সফরের তৃতীয় দিনে ১৭ মে সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের শিবরামপুর মহল্লায় নিজ বসতবাড়ির সামনে অবস্থিত তার নিজের নামের বিনোদন পার্ক পরিদর্শন করবেন। ১৮ মে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতির সফর উপলক্ষে ইতোমধ্যে জেলায় ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। নাগরিক সংবর্ধনা উদযাপন কমিটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চলছে নানা প্রস্তুতি।


আরোও অন্যান্য খবর
Paris