২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন বন্ধের নির্দেশ

প্রকাশিত: ৮ মে ২০২৩, ১০:১২ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন বন্ধের নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস
ওষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আপাতত না চালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গতকাল সোমবার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিকে এ-সংক্রান্ত নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে- উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালককে। নির্দেশনায় বলা হয়, সারভারিক্স ভ্যাকসিনের নকল লেবেল লাগিয়ে একটি চক্র এটি নকল করছে, যা গত ১৬ মার্চ সিআইডি জব্দ করেছে। গত ১৮ মার্চ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা মিরপুর দারুস সালাম থানা এলাকার এ.আর.খান ফাউন্ডেশনে এ ভ্যাকসিনটি মেয়েদের দেওয়া হতো বলে আলামত পেয়েছেন। অফিস আদেশে আরও বলা হয়, গাজীপুর জেলায় বিভিন্ন স্কুল ও কলেজে নকল ভ্যাকসিনের প্রচারণা করা হয়েছে বলে জানা গেছে। নির্দেশনায় বলা হয়- স্কুল ও কলেজে বেসরকারি পর্যায়ে কোনো ধরনের ভ্যাক্সিনেশন করার জন্য বলা হলে এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন থাকা আবশ্যক। এমতাবস্থায়, ওষুধ প্রশাসন অধিদপ্তর বা স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া এই কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে না করার জন্য অনুরোধ করা হলো।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন