শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

পত্রিকা কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

Paris
Update : সোমবার, ৮ মে, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে সাংবাদিক নেতারা হুসিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা কার্যালয়ে সশস্ত্র হামলা, লুটপাট ও অপহরণের সাথে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, আসামিরা চিহিৃত মাদক কারবারী ও সন্ত্রাসী। তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। ক্ষমতাসীন দলের কতিপয় নেতার ছত্রছায়ায় আসামিরা পত্রিকা কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও একজন ক্যামেরাম্যানকে অপহরণ করে নিয়ে গেছে। যা স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপের সামিল। রোববার (৭ মে) বিকেলে রাজশাহী নগরীর অক্ট্রয় মোড়ে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে তারা এসব কথা বলেন।  এ ঘটনায় পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ মামলার এক নং আসামি আসাদুল হক দুখুকে (৪২) গ্রেফতার করে। কিন্তু মামলার অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না।

 


আরোও অন্যান্য খবর
Paris