সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

মেয়র প্রার্থী হিসেবে লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

Paris
Update : সোমবার, ৮ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এর মেয়র প্রার্থী হিসেবে প্রথম মনোনয়নপত্র উত্তোলন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত ও ১৪ দল সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটির বর্তমান মেয়র। রবিবার (০৭ মে) দুপুর ১২টায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহীর সর্বস্তরের আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নেরর জবাবে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দলীয় নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে মনোনয়নপত্র তুলবো। সেটি ইতোমধ্যে উত্তোলন করেছি। এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে রাজশাহীর সর্বস্তরের যে বার্তাটি পৌছে যাবে যে, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে দলীয় যে সিদ্ধান্ত নিয়েছিলেন, নির্বাচনে সেটিকে কার্যকরী করার জন্য যে আনুষ্ঠানিকতা বাকি ছিল সেটি শুরু করলাম। আমরা ইতোমধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে মতবিনিময় করেছি। সামনে আরো করতে থাকবো। আগামী ২১ মে আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঠিক করেছি। ২ জুন প্রতীক বরাদ্দ পাওয়ার পর আমরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবো।

 


আরোও অন্যান্য খবর
Paris