সর্বশেষ সংবাদ

প্রবীণ রাজনীতিবিদ কবির হোসেনের দাফন সম্পন্ন

Paris
Update : শনিবার, ৬ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার
উত্তর বঙ্গের বর্ষিয়ান নেতা, বিএনপি’র তিন বারের সাবেক সংসদ সদস্য এডভোকেট কবির হোসেন এর নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা বেলা ২.৩০টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোারেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবাইদুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু, জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি নাদিম মোস্তফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডবোকেট তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য রোকনুজ্জামান আলম, অধ্যাপক মোজাফফর হোসেন, আলী হোসেন, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তাফা মামুন, শেখ মকবুল হোসেন, রায়হানুল আলম রায়হান, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, সাবেক মেজর জেনারেল বিএনপি নেতা শরীফ উদ্দিন আহম্মেদ ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল। এছাড়াও রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন ও যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখদুম থানা বিএনপি’র সাবেক সভাপতি ভারপ্রাপ্ত মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুব লীগের সভাপতি আবু সালেহ, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহনাগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সিনিয় যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, সেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এডভোকেট কবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না …রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি এক ছেলে, দ্ইু মেয়ে, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। বিএনপি’র বর্ষিয়ান এই নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কবির হোসেন ১৯৯১ ও ৯৬ সালে রাজশাহী-২ সদও আসন (পবা-বোয়ালিয়া) এবং ২০০১ সালে রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি এল জি আর ডি প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এদিকে, প্রবীণ রাজনীতিবিদ সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এ্যাড. কবির হোসেনের মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার দুপুর আড়াইটায় সাহেব বাজার জিরোপয়েন্টে মরহুমের জানাযা নামাজের পূর্বে তাঁর মরদেহে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাসিক মেয়র। এরআগে মরহুম কবির হোসেনের জানাযা নামাজ সাহেব বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন ও জানাজা নামাজের পূর্বে বক্তৃতায় শোক প্রকাশ ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
জেলা পরিষদ চেয়ারম্যান : প্রবীন রাজনীতিবিদ এবং সাবেক এমপি ও প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কবীর হোসেন‘র জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। শুক্রবার (৫ মে ) বাদ জুম্মা নগরীর জিরো পয়েন্টে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজায় জেলা পরিষদ চেয়ারম্যান ছাড়াও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নগরীর গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে হেতেম খাঁ গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত ৩ মে বেলা ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই প্রবীন রাজনীতিবিদ ইন্তেকাল করেন।


আরোও অন্যান্য খবর
Paris