শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি

Paris
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আলী আশরাফ (৪৩) নামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের মোহরার মো. সেলিম রেজার বিরুদ্ধে। বুধবার (১৯ এপ্রিল) রাত ১০ টার দিকে মুঠোফোনে সেলিম রেজা এই হত্যার হুমকি দিয়েছেন। সাংবাদিক মো. আলী আশরাফ দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য। এবিষয়ে গত ০১ মে রাতে গোমস্তাপুর থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছেন ওই সাংবাদিক। সাধারণ ডায়েরী ও দুইজনের কথোপকথনের অডিও রেকর্ড সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত ১০ টার দিকে সাংবাদিক আলী আশরাফ কিছু তথ্য নেওয়ার জন্য শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের মোহরার সেলিম রেজাকে কল দিয়ে সংবাদ কর্মীর পরিচয় দেন। এতে ক্ষিপ্ত হয়ে যান জেলা রেজিস্ট্রার অফিসে পেশনে থাকা মোহরার সেলিম রেজা। এড়াছাও তার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করলে বাড়ি থেকে উঠিয়ে এনে প্রাণে শেষ করে দিবে বলে হুমকি দেয়।
সাংবাদিক আলী আশরাফ বলেন, শিবগঞ্জ সাব-রেজিস্টার অফিসের মোহরার সেলিম রেজার বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ৷ এমনকি এসব অভিযোগের কারনে গত বছর টানা কয়েক মাস কর্মবিরতিসহ বিভিন্ন আন্দোলন-কর্মসূচি পালন করে দলিল লেখকরা। জানা গেছে, মোহরার সেলিম রেজা জাল সনদে চাকুরি করছেন। এনিয়ে তার কাছে তথ্য চাইতে গেলে উল্টো আমাকেই নানারকম হুমকি-ধামকি দিয়েছে। তাই বাধ্য হয়েই নিজের নিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে থানায় জিডি করেছি। তবে বিষয়টি অস্বীকার করেছেন, শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের মোহরার সেলিম রেজা। মুঠোফোনে তিনি বলেন, আমাকে মুঠোফোনে কল দিয়ে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এমনটা বলেছিল ওই সাংবাদিক। আমার মাথাটাও তখন গরম ছিল। তাই একটু কথা কাটকাটি হয়েছে। এটা তেমন কিছু না। এবিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এবিষয়ে একটি লিখিত সাধারণ ডায়েরী (জিডি) পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris