১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ৮:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আজ জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ তিন দেশে ১৫ দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে, ২৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর শেষে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে যাবেন যুক্তরাষ্ট্রে।

এরপর রাজার অভিষেকে যোগ দিতে যাবেন বৃটেনে। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সঙ্গে বাংলাদেশের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ২৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত থাকবেন জাপানে। সেখানে কৃষি, মেট্রোরেল, শিল্প, জাহাজভাঙা, ডিফেন্স কোয়াপারেশন, নবায়নযোগ্য জ¦ালানিসহ আটটি চুক্তি হতে পারে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন