সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মান্দা তেঁতুলিয়ার চেয়ারম্যান-মেম্বারদের অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Paris
Update : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

সাবাইহাট থেকে প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল এবং ইউপি সদস্যদের নানা অনিয়ম ও দুর্নীতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রদেয় ঈদ উপহার দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাবাইহাট দলীয় কার্যালয়ে বিকেল সাড়ে চার ঘটিকায় তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজীবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবলু প্রামানিক, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লুৎফোর রহমান প্রমুখ। উল্লেখ্য গত ১৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ঈদ উপহার দুস্থদের ১০ কেজি চাউলের পরিবর্তে ৭/৮ কেজি চাউল দেয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী সহ এলাকাবাসী প্রতিবাদ মুখর হয়ে উঠলে, মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে জানানো হয়। প্রতিবাদ সভা এবং সংবাদ সম্মেলন থেকে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবী করা হয়। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, বিধি মোতাবেক প্রতিটি ওয়ার্ডের মেম্বাররা ট্যাগ অফিসারের সামনে চাল বিতরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিন কোন অনিয়ম পাননি।

 

 


আরোও অন্যান্য খবর
Paris