১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৯:২১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশি অভিযানে হামলা চালিয়েও পার পেল না বিদেশি মদ কারবারি চক্র। গত ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় শ্যামপুর কামারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদককারবারিরা পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এসময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করতে গেলে সন্ত্রাসীরা ধারালো হাসুয়া দিয়ে রিমন নামের এক সাধারণ মানুষকে কুপিয়ে জখম করে। আহত রিমন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন। এই তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,পরবর্তীতে ১৯ অক্টোবর ভোর থেকে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস আই মোঃ আবু সাব্বির রাবুর নেতৃত্বে অভিযান চালিয়ে শ্যামপুর চৌধুরী পাড়ার মৃত রুস্তম আলীর দুই ছেলে মোঃ খোকন ও মোঃ নাহিদ আহম্মেদ রিপনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে সকাল সাড়ে ৬টায় অপর পলাতক আসামি মোঃ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান ও সার্বিক বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান জানান, পুলিশের টিম অভিযানে গেলে মাদককারবারিরা ধস্তাধস্তি করে এবং উদ্ধার করতে আসা সাধারণ মানুষকে হাসুয়া দিয়ে কোপ দেয়। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন