শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক প্রিন্স আহত

Paris
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার
মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়েছেন বাগমারায় কর্মরত দৈনিক সানশাইনের ষ্টাফ রিপোর্টার ও বাগমারা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস(কপি রাইটার) সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স। রোববার(১৬ এপ্রিল) বাগমারায় কর্মরত সাংবাদিকদের সৌজন্যে স্থানীয় সাংসদ ইঞ্জি এনামুল হকের দেয়া ইফতার মাহফিলে সালেহা ইমারত কোল্ড ষ্টোরে যাওয়ার পথে যাত্রগাছি এলাকায় এ ধূর্ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকেরা ১০/১২ টি মোটরসাইকেল নিয়ে কোল্ড ষ্টোরেজে যাচ্ছিল। যাত্রাগাছি এলাকায় সাংবাদিকরা পৌছালে প্রিন্সের মোটরসাইকেলের সামনে এক কিশোর বাইসাইকেল নিয়ে সজোরে ধাক্কা লাগে। এতে প্রিন্স মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায়, হাটুতে ও বাম হাতে প্রচণ্ড আঘাত পান ও তার মাথা ফেটে যায়। এ সময় সাংবাদিকরা তাকে উদ্ধার করে কোল্ড ষ্টোর সংলগ্ন সালেহা ইমারত মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সাংবাদিকরা প্রিন্সকে নিয়ে ষ্টোরে গেলে এমপি তাকে দেখে সমবেদনা জানান এবং ভালো চিকিৎসার জন্য বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্্ের পাঠানোর ব্যবস্থা করেন। সাংবাদিক প্রিন্সের আকর্ষিক এই দূর্ঘটনায় বাগমারা প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ বাগমারায় কর্মরত সকল সাংবাদিকরা সমবেদনা জানিয়ে প্রিন্সের দ্রুত সুস্থতা কামনা করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris