বাগমারা প্রেসক্লাবে ইফতার মাহফিল

Paris
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) প্রেসক্লাব কার্যালয়ে বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে ইফতারের আগে মহুর্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, ভবানীগঞ্জ পৌরসভার প্রকৌশলী লিটন মিঞা, দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সাংবাদিক ইউসুফ আলী সরকার, মামুনুর রশিদ মামুন, জিল্লুর রহমান, নাজিম হাসান, আবু বাক্কার সুজন, শামীম রেজা, নূর কুতুবুল আলম, আকবর আলী, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, ফারুক আহমেদ, রতন কুমার প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম আব্দুস সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স।


আরোও অন্যান্য খবর
Paris