সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মান্দায় ব্যবসায়ীর জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

Paris
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

সাবাইহাট থেকে প্রতিনিধি
নওগাঁর মান্দায় রাস্তা নির্মাণের জের ধরে জোর পূর্বক জমি জবর দখলের চেষ্টা, নির্মাণাধীন প্রাচীর ভাংচুর ও মারধরের প্রতিকার চেয়ে সামসুদ্দীন সরদার নামক এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন। ওই ব্যবসায়ী উপজেলার শিংগা গ্রামের শুকুর সরদারের ছেলে। সোমবার বিকেল চার ঘটিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান সাবাইহাটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীর স্ত্রী তৌহিদা বেগমকে পুলিশের সামনে লাঞ্চিত করা হয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া (সোনারপাড়া) মৌজায় প্রবাসী এনামুল হকের স্ত্রী পারুল বিবির নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়। ব্যবসায়ী সামসুদ্দীন সরদার মান্দা থানায় পারুল বিবিকে প্রধান আসামী করে ১৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসআই মিজানুর রহমান। মান্দা থানার অফিসার ইনচার্জ নূর-এ আলম জানান, বিষয়টি জেনে বিস্তারতি বলতে পারবো। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুল জানান, স্থানীয় নানা জটিলতার কারণে বিষয়টির সুরাহা সম্ভব হয়নি।

 


আরোও অন্যান্য খবর
Paris