শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

প্রবীণ সাংবাদিক ডিএম তালেবুন নবীর দাফন সম্পন্ন

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ডিএম তালেবুন নবীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে সেখানে প্রয়াত সাংবাদিক তালেবুন নবীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, সাবেক এমপি লতিফুর রহমান, আইনজীবী সোলাইমান বিশু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনসহ অনান্যরা। পরে সকাল সাড়ে ১১টায় দারিয়াপুর গোরস্থানে দ্বিতীয় নামাজের জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিউ ইসলামপুরে নিজ বাসভবনে মঙ্গলবার সন্ধ্যায় মারা যান প্রবীন এ সংবাদিক। বেশ কিছুদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৬০ এর দশকে সাংবাদিকতা শুরু করা ডিএম তালেবুন নবী কর্মজীবনে, দৈনিক বাংলা ও বাংলাদেশ টেলিভিশনে সুনামের সাথে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক জনকন্ঠে স্টাফ রিপোর্টার হিসাবে চাঁপাইনবাবগঞ্জের দ্বায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও তিনি চাঁপাই সংবাদ নামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris