২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

রামেক হাসপাতালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা কাউন্টার

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১১:২২ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
রামেক হাসপাতালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা কাউন্টার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা টিকেট কাউন্টার খোলা হয়েছে। গতকাল রোববার দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এই টিকেট কাউন্টারের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহীন আকতার রেণী ও হাসপাতাল পরচিালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। জানা গেছে, এটিই দেশের সরকারি কোনো হাসপাতালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য পৃথক টিকেট কাউন্টার। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এই জনগোষ্ঠীর মানুষের ভোগান্তি কমবে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংগঠন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা জানান, আগে হাসপাতালের বহির্বিভাগে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকেট কাটতে পদে পদে নানা বিড়ম্বনায় পড়তে হতো। ফলে অনেক সময় চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে ফিরে যেতে হতো। পৃথক কাউন্টার চালু হওয়ায় এখন থেকে সহজেই নির্ধারিত কাউন্টার থেকে টিকেট কেটে চিকিৎসকদের দেখাতে পারবেন। এসময় হাসপাতালের নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ, দিনোর আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন