সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গোদাগাড়ীর মাদক সম্রাট জহরুল মেম্বার ও তার সহযোগী গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

রাজশাহীর গোদাগাগড়ীতে অভিযান চালিয়ে মাদক সম্রট জহরুল মেম্বারকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুর্লিশ। গত সোমবার দিবাগত রাত ১০ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী এলাকায় তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ৩ নং সদস্য। এই সময় তার সহযোগী মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের মৃত. আবদুল লতিফের ছেলে নাহিদ (২৫) কে গ্রেপ্তার করা হয়।-এফএনএস
রাজশাহী জেলা ডিবি পুলিশের ওসি আবদুল হাই জানান, জহরুল মেম্বার তালিকাভূক্ত মাদক সম্রাট। তার নামে দুইটি মাদক মামলা আছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা ডিবি পুলিশ ক্রেতা সেজে কৌশলে জহরুল মেম্বারের সাথে হেরোইন বেচা-কেনার জন্য চুক্তিবদ্ধ হন। গত সোমবার রাতে সে গোয়েন্দা পুলিশকে হেরোইন দিতে চাইলে, তার বাড়ীর সামনে থেকে হেরোইন নেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ডান হাত থেকে পলেথিনের ব্যাগে মোড়ানো ২টি ব্যাগে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই সময়ে তার সহযোগী নাহিদকেউ গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদারপুর গ্রামের ইসরাইলের ছেলে ইব্রাহিম (৩৬) ও মৃত লতিফের ছেলে শামিম (৩০) কে পলাতক আসামি করে গোদাগাড়ী মডেল থানায় মাদক মামলা দেওয়া হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবদুল হাই জানান।
ডিবির ওসি আরো জানান, জহরুল মেম্বার মাদক ব্যবসা দীর্ঘদিন থেকেই করে আসছে। এই ব্যবসা করে সে অনেক জমিজমা ও বাড়ী-গাড়ী ও অর্থবিত্তের মালিক হয়েছে। সে টানা তিন বারের ইউপি সদস্য। এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী জহরুল মেম্বার ও তার সহযোগী নাহিদকে আসামি করে জেলা ডিবি পুলিশের এসআই ইনামুল ইসলাম মাদক মামলা দায়ের করেছে। দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
গোদাগাড়ীর মাদক সম্রাট জহরুল


আরোও অন্যান্য খবর
Paris