সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শিবগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক

Paris
Update : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। গত রোববার দিবাগত রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজের উত্তর পাশের সাইকেল গ্যারেজের সামনে আমগাছের নিচে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকরা হলেন- রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গার গুলজারবাগ এলাকার রেজাউল করিমের দেলোয়ার হোসেন মিলন (২৬), একই এলাকার মৃত মোত্তালেবের ছেলে সুজন (২৬)। গতকাল সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে ওই এলাকার আমগাছের নিচে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দেলোয়ার ও সুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দুইজনই অস্ত্র ব্যবসায়ী। তারা অবৈধ অস্ত্র কেনার জন্য রাজশাহী থেকে শিবগঞ্জে এসেছে।


আরোও অন্যান্য খবর
Paris