সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীতে কথিত ইসা নবী পরিচয়দানকারী ব্যক্তি গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে বড় দিনকে সামনে রেখে গীর্জার পবিত্রতা নষ্টকারী কথিত ঈসা নবী পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গোলাম চৌধুরী। সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনী এলাকার মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে অজ্ঞাতানামা এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রল গীর্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় গীর্জার এক সেবিকা সেই ব্যাগটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ দেখতে পান। পরে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করেন। বড় দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্যই সে গীর্জায় কোরআন শরীফ রেখে আসে বলেও জানায় পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris