সর্বশেষ সংবাদ

খুবি শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

Paris
Update : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

রাবি সংবাদদাতা : খুলনা বিশ^বিদ্যালয়ে দুইজন শিক্ষার্থী বহিষ্কার ও দুইজন শিক্ষককে অপসারণ এবং একজনকে বরখাস্তের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষক শিক্ষার্থীদের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মুখে কালো কাঁপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল করা হয়। গতকাল বৃহষ্পতিবার দুপুর ১২ টায় খুবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিহিংসামূলক শাস্তি দেওয়া হয়েছে দাবি করে দ্রুত প্রত্যাহার ও খুবি প্রশাসনের দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে শহীদ বুদ্ধিজীবি ফলক চত্বরের সামনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিশ^বিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

এসময় বিশ^বিদ্যালয়ের গণযোাগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন বলেন, বিশ^বিদ্যালয়ের আইন অনুসারে ওই বিশ^বিদ্যালয়ে যা চলছে তা চলার কথা না। কিন্তু খুলনা বিশ^বিদ্যালয়ে এমন একটা আইন করা হয়েছে সেখানে উপাচার্য এবং উপ-উপাচার্যের বাইরে অন্য কিছু করার উপায় নেই। শিক্ষকদেরকে বহিস্কার করা ও ছাত্রদেরকে বাদ দেওয়ার বিধান ওখানে আছে। খুলনা বিশ^বিদ্যালয়ের আইন ১৯৯০ সালের। তাতে চাইলেই বাদ দিতে পারে। ভিসির প্রশাসনিক স্বৈরতন্ত্র এটা সব বিশ^বিদ্যালয়ে আইনগত ভাবেই আছে। বিশ^বিদ্যালয়ের সিনেট সিন্ডিকেট নির্বাচন এটা আইনেই আছে। কিন্তু এটা বিশ^বিদ্যালয়কে হেল্প করে না।

এছাড়া আগামী ৭ই ফেব্রুয়ারির মধ্যে খুলনা বিশ^বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কার ও অপসারনের আদেশ প্রত্যাহরের দাবি জানান সমাবেশে উপস্থিত শিক্ষক ও অভিভাবক বৃন্দ। ফোকলোর বিভাগের শিক্ষক আমিরুল ইসলাম কনকের সঞ্চালনায় এসময় গণযোগাযোগ ও সাংবদিকতা বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিভাগের শিক্ষক আব্দুল্লাহিল বাকি, ফোকলোর বিভাগের সুস্মিতা, বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি বখতিয়ার আহমেদ, বাংলা বিভাগের সভাপতি সুজিত কুমার সরকার, অভিভাবক মাহমুদ জামান কাদেরী, নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris