বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অস্ত্র বিক্রির সময় যুবক গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়ায় অভিনব কায়দায় অস্ত্র সংরক্ষণ করে বিক্রির সময় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ ডিসেম্বর) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার অস্ত্র কারবারির নাম আল আমিন (২৪)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার চকমোক্তারপুর সরকারপাড়ার আলাউদ্দিনের ছেলে।
র‌্যাব জানায়, শুক্রবার রাতে র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধুরমোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে এক ব্যক্তি অবৈধদ্রব্যসহ অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাবের ওই দল ঘটনাস্থল পৌঁছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ঘটনাস্থলেই হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, জব্দ করা পিস্তল, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল। এ ঘটনায় রাজশাহীর পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছে র‌্যাবের মিডিয়া সেল।


আরোও অন্যান্য খবর
Paris