বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

মহাদেবপুরে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক

Paris
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার পূর্ব রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এবিষয়ে শুক্রবার দুপুরে ওসি মোজাফ্ফর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানান নওগাঁর মহাদেবপুর থানার খাজুর গ্রামের ইসরাইল হোসেনের বাড়ীর প্রাচীরে সিঁধ কেটে বৃহস্পতিবার পূর্ব রাতে ৩টি গরু চুরি করে। এই গরু চুরির ঘটনায় বাদী ইসরাইল বাদী হয়ে থানায় একটি এজাহার দিলে চুরির ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলের পার্শ্বে দেবীপুর গ্রামের পাকা রাস্তার নিচের মাঠ থেকে গরু পিকআপ উঠানোর সময় বাদীসহ বাদীর লোকজন রাত অনুমান সাড়ে ৪ টার দিকে গোলাপ (২৬) নামের এক চোরকে আটক করে। আর বাকী চোররা ঘন কুয়াশার মধ্যে মাঠের মধ্যে পালিয়ে যায়।
পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চোরাইকাজে ব্যবহৃত পিকআপ এবং লোহার তৈরী দুই পাশ সুঁচালো সিঁধকাঠি জব্দ করে। এরপর নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রাশিদুল হকের প্রত্যক্ষ নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ গাজিউর রহমান পিপিএম এর সার্বিক সহযোগিতায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী চৌকশ পুলিশ টিম গঠন করে আটককৃতের দেওয়া তথ্য মতে শুক্রবার পূর্ব রাতে অভিযান চালিয়ে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০), একই উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত অনিলের ছেলে ড্রাইভার শ্রী নিরেন ওরফে বাবু (৫০) ও পোরশা উপজেলার তাজপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে তারিফ (৩৫) কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল আসামী গরু চুরির কথা স্বীকার করে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের পূর্বক শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris