বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

সীমান্তে আড়াই কোটি টাকার হেরোইন উদ্বার

Paris
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন ২ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২ কেজি ৫৭০ গ্রাম হেরোইন উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর গ্রামে অভিযান পরিচালনা করে এসব হেরোইন উদ্বার করে বিজিবি।
মঙ্গলবার রাতে ৫৩ চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটলিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন মাদকবিরোধী অভিযানের নেতৃত্ব দেন। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৩ বিজিবির বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯/২-এস হতে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এসব হেরোইন উদ্বার করে। তবে হেরোইন উদ্বার করলেও অভিযানে এর মালিক বা চোরাচালানকারী আটক হয়নি। উদ্ধার হওয়া হেরোইনের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, বিজিবি ভারতীয় সীমান্ত এলাকায় মাদকসহ অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়াও ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris