বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

পত্নীতলায় পাঁচ জন ভূয়া ডাক্তার গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

আককাস আলী
নওগাঁর পত্নীতলা থানার নজিপুর বাজার এলাকা হতে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত পৌনে ৭ টার দিকে ২টি জাল অটো সিল ও ১৫০টি বিভিন্ন সিলসহ ৫ জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে উপজেলার পুইয়া গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে শ্রী চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের ভক্তভূষণ সরকারের ছেলে শ্রী গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোঃ আবুল কাশেম মিঠু(৩৯), বালুঘা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মোঃ মোশারফ হোসেন রাজু (৩২) ও নজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমানের ছেলে মোঃ গোলাম সারোয়ার সোহান (২৯) কে গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানান যে, তারা এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারেনি। তারা চিকিৎসার প্রেক্ষাপট সম্পর্কে সঠিক জ্ঞান না রেখেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিল। এমনকি তাদের মধ্যে কয়েকজন শরীরের ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার করতেন। কেউ কেউ নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। তারা সবাই মেডিকেল দোকান চালাচ্ছিলেন এবং কয়েক বছর ধরে অনুশীলন করছিলেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু দায়ের পূর্বক মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris