প্রেস বিজ্ঞপ্তি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে রাজশাহীতে চতুর্থ ডোজ টিকা দেয়া মঙ্গলবার(২০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। প্রাথমিকভাবে থেকে ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকার চতুর্থ ডোজ দেয়া হচ্ছে। রাজশাহী পুলিশ লাইন হাসপাতাল, রাসিকের নগর স্বাস্থ্যকেন্দ্র, রাজশাহী সেনানিবাস হাসপাতাল এবং ১১নং ওয়ার্ড স্বাস্থ্যকেন্দ্রÑএই চারটি কেন্দ্র থেকে টিকার চতুর্থ ডোজ প্রদান করা হচ্ছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে টিকাদান কেন্দ্রগুলোতে বয়স্ক টিকাপ্রত্যাশীদের ভিড় বাড়ছে। বেলা হতেই নানা শ্রেণি-পেশার টিকাপ্রত্যাশী মানুষ কেন্দ্রগুলোতে টিকা নিতে আসছেন।