২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় মদ্যপ অবস্থায় ইউপি সদস্য আটক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১১:৪৮ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত
বাঘায় মদ্যপ অবস্থায় ইউপি সদস্য আটক
বিজ্ঞাপন

বাঘা সংবাদদাতা
রাজশাহীর বাঘায় গ্রাম পুলিশের দফাদারকে মারপিটের অভিযোগে মদ্যপ অবস্থায় ইউপি সদস্য শাকিম উদ্দিনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বাউসা ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। শাকিম উদ্দিন বাউসা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও ভেড়ারিপাড়া গ্রামের মৃত শাকের উদ্দিনের ছেলে।
জানা যায়, বাউসা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দফাদার মোমিন উদ্দিন শুক্রবার রাত ৮টার দিকে পরিষদে ডিউটিরত ছিলেন। এ সময় শাকিম উদ্দিন মদ্যপ অবস্থায় পরিষদে এসে তাকে অকথ্যভাষায় গালিগালাজ শুরু করে। তাকে গালিগালাজ করতে নিষেধ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে মেধকড় মারপিট করে। গ্রাম পুলিশের দফাদারকে স্থানীয়রা উদ্ধার করে বাউসা বাজারের এক দোকানে মধ্যে রাখা হয়। সেখানে গিয়ে তাকে আবারও মারপিট করা হয়। একপর্যায়ে গ্রাম পুলিশের দফাদারের নিজ বাড়ি ভেগারিপাড়া গ্রামের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে ইউপি সদস্য শাকিম উদ্দিনকে পরিষদে আটকিয়ে রাখা হয়। পরে বাঘা থানা পুলিশকে খবর দেওয়া হলে তাকে মদ্যপ অবস্থায় আটক করে নিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে পরীক্ষা করে মদ খাওয়ার সত্যতা পেয়েছেন পুুলিশ।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, ইউপি সদস্য শাকিম উদ্দিন কারণে অকারনে মদ্যপ অবস্থায় পরিষদে এসে আবোলতাবোল ভাষায় কথা বলে। কেউ এধরেন আচরণ থেকে বিরত থাকতে নিষেধ করলে উল্টো তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। নির্বাচনের পর থেকে সে বেপোরোয়া হয়ে উঠেছে। বিষয়টি ইউনিয়ন পরিষদের পক্ষে স্থানীয় সরকার বিভাগকে অবগত করা হবে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ইউপি সদস্য শাকিম উদ্দিন দীর্ঘদিন থেকে মদ খেয়ে এলাকায় অশান্তি করে আসছিল। এমন অভিযোগ আগে থেকেই ছিল। তাকে মদ্যপ অবস্থায় আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে পরীক্ষা করা হলে তার মদ খাওয়ার সত্যতা পাওয়া গেছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন