বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

কারাগারে রুটি সবজি ডিম দিয়ে খেলেন ফখরুল-আব্বাস-রিজভী

Paris
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে থাকা ফখরুল, আব্বাস ও রিজভীকে সাধারণ বন্দিদের মতো নাস্তা দেওয়া হয়েছে রুটি-সবজি ও ডিম। কারাগারে সূর্যমুখী ভবনে তারা তিনজন পৃথক তিনটি কক্ষে অন্যান্য বন্দীদের সঙ্গে রাত কাটান। গতকাল শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কারাগার থেকে আরও জানা গেছে, সাধারণ বন্দী হিসেবে কারাগারে থাকায় অন্যান্যের মতোই তাদের নাস্তায় সবজি-রুটি ও ডিম দেওয়া হয়। এ ছাড়া দুপুরে রাতেও সাধারণ বন্দিদের জন্য যেটা বরাদ্দ থাকবে, তাদের সেই খাবারই দেওয়া হবে। তাদের ডিভিশনের কাগজপত্র এখনও পাওয়া যায়নি। ডিভিশন হলে তাদের আলাদা কক্ষ ও আরও উন্নতমানের খাবার দেওয়া হতো। এদিকে, রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদসহ গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা কারাগারে আগে থেকেই কোয়ারেন্টিনে আছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর দেশের সবকটি কারাগারের নতুন একটি নিয়ম অন্তর্ভুক্ত হয়। তখন থেকে নতুন বন্দীদের সাত দিন কোয়ারেন্টিনে রাখা হয়। সেই নিয়ম এখনও প্রচলিত আছে। এর আওতায় থেকে বাদ পড়েননি বিএনপির নেতারা। গত শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার বিকেলে আদালতে নেওয়ার পর ফখরুল ও আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আবেদন আমলে নিয়ে বিএনপির এ দুই শীর্ষ নেতাকে কারাগারে পাঠান। পরে সন্ধ্যা সোয়া ৬টার পর থেকে বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাস কারাগারে অবস্থান করছেন। এখনও তাদের ডিভিশনের নির্দেশনা আসেনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কারাবিধি মোতাবেক নতুন বন্দিদের কোয়ারেন্টিনে রাখা হয়। তাই বিএনপির নেতাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সাধারণ বন্দি হিসেবে আছেন।


আরোও অন্যান্য খবর
Paris