বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

বাগমারা ও মান্দা থেকে ২ বিএনপি নেতা গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

সাবাইহাট থেকে প্রতিনিধি
রাজশাহীর বাগমারা এবং পাশর্^বর্তী নওগাঁর মান্দা উপজেলার দুই বিএনপি নেতাকে গ্্েরপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন (৪২)। তিনি রামরাম গ্রামের বাসিন্দা। অন্যদিকে মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নূরবক্স মন্ডল (৫০)।
নিজ বাসা থেকে শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে জহুরুল ইসলাম খোকনকে বাগমারা থানা পুলিশ আর নূরবক্স মন্ডলকে দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান প্রসাদপুর বাজার থেকে মান্দা থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্য ও স্বজনদের দাবী ঢাকা বিভাগীয় সমাবেশকে সামনে রেখে হয়রানির উদ্দেশ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিনা পরোয়ানায় গ্রেপ্তারে তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন।
সূত্র জানায়, বাগমারার তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবু নঈম মো. সামসুর রহমান মিন্টু এবং গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম সহ বিএনপি নেতৃবৃন্দের বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ।
এর পূর্বে ৩০ নভেম্বর বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রন্জুকে গায়েবী মামলায় গ্রেপ্তার করা হয়। ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীরা গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। এ প্রতিক্রিয়ায় বাগমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান বিএনপি নেতৃবৃন্দকে গ্রেপ্তারে তীব্র নিন্দা জানিয়েছেন। বাগমারা থানার ওসি রবিউল ইসলাম এবং মান্দা থানার অফিসার ইনচার্জ নুর এ আলম সিদ্দিকীর নিকট মোঠোফোনে জানতে চাইলে, তাঁরা গেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। উভয়ে অপর প্রান্ত থেকে নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।


আরোও অন্যান্য খবর
Paris