২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ পড়ল গাঁজা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২, ৪:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ পড়ল গাঁজা
বিজ্ঞাপন

গাঁজার ওপর থেকে কড়াকড়ি অবস্থা শিথিল করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গাঁজাকে। সেইসঙ্গে চিকিৎসার জন্য গাঁজা ব্যবহার সহজ করার পরামর্শও দিয়েছে সংস্থাটি। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ইউএন কমিশন অন নারকোটিক ড্রাগসের সদস্য রাষ্ট্রগুলোর ভোটাভুটিতে এই মাদককে সবিশেষ বিপজ্জনক মাদক হিসেবে ব্যবহার নিষিদ্ধের তালিকাভুক্ত ‘সিডিউল ফোর অব দ্য ১৯৬১ সিঙ্গেল কনভেনশন অন নারকোটিক ড্রাগস’ থেকে সরিয়ে নেয়ার দাবি উঠেছে। সেই দাবির পক্ষে ভোট দিয়েছে ২৭টি দেশ এবং বিপক্ষে ভোট পড়েছে ২৫টি। আর নিরপেক্ষ থেকেছে, অর্থাৎ ভোট দেয়া থেকে বিরত ছিল একটি দেশ। এর আগে নিষিদ্ধ মাদক হেরোইন, ফেন্টানিল এনালগ ও অন্যান্য আফিওডসের তালিকায় গাঁজাও ছিল। কিন্তু চিকিৎসার কাজে গাঁজার ব্যবহার বাড়ছে। সে জন্যই এ কাজে গবেষণা সহজ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শে এই ভোটের আয়োজন করা হয়। তবে গাঁজা সেবনকে বৈধ ঘোষণা করেনি জাতিসংঘের ওই কমিশন এবং এটিকে এখনো ব্যাপক নেশাদ্রব্য ও মারাত্মক ক্ষতিকর মাদক হিসেবেই গণ্য করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন