সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ভয়ংকর হয়ে উঠছে কিশোর গ্যাং?

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ : দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কিশোর গ্যাং। জেলা জুড়ে কিশোর গ্যাংয়ের বিভিন্ন কার্যক্রমে আতঙ্কিত রয়েছেন অভিভাবক ও স্কুল-কলেজ পড়ূয়া শিক্ষার্থীরা। কিশোর গ্যাং রুখতে কিশোর-যুবকদের অভিভাবককে সজাগ হবার আহবান জানিয়েছেন পুলিশ ও সচেতন মহল। আইনশৃংখলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করার দাবি সচেতন মহলের। সাম্প্রতিক সময়ে জেলা শহরে কিশোর গ্যাংয়ের কয়েকটি সংঘর্ষ উদ্বেগ বাড়িয়েছে নাগরিকদের। সর্বশেষ ঘটে যাওয়া গণকা-বিদিরপুরে কয়েকদিন ধরে ককটেল বিস্ফোরণে সরাসরি অংশগ্রহণ করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তবে সবচেয়ে বেশি বিরোধ দেখ যায় মেয়েঘটিত বিষয় নিয়ে। মাসখানেক আগে নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে দুই কিশোরের প্রেম নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে আলীনগর ও মসজিদপাড়ার দুইটি কিশোর গ্যাং।

এসময় দেশীয় অস্ত্র, স্ট্যাম্প নিয়ে মারামারি করে তারা। এতে কয়েকজন কিশোর আহত হয়ে হাসপাতালেও ভর্তি হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিনিয়ত কিশোর গ্যাংয়ের আড্ডা চলছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সরকারি কলেজ, পিটিআই, অক্টয়মোড়, শিশু পার্ক, গাবতলা মোড়, প্রফেসর পাড়া, শান্তি মোড়, উদয়ন মোড়, হুজরাপুর, পুরাতন জেল খানা মোড়, ওলটন মোড়, মাঝ পাড়া, হরতিকি তলা, ঢাকা বাসস্টান্ড, রেল বাগান, আলীনগর, বিদিরপুর, মিল্কি পাড়া, শেয়ালা কলোনী, ফায়ারসার্ভিস মোড়, বটতলা হাট, নতুনহাট, চৌমহনী, বারঘরিয়া ব্রিজ চত্তর, নতুন ব্রীজ, হায়াত মোড়, শিবগঞ্জ উপজেলার, ইসরাইল মোড়, গার্লস মোড়, একাডেমী মোড়, বেকী মোড়, পাইলিং মোড়, মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ডার মার্কেটের দোতলা, পদ্মা হলের পিছনে, কাড়িপট্রি, শিবগঞ্জ স্টেডিয়াম,

কাড়িপট্টির চাতাল, কালুপুর, পাইকোড়তলা, দূর্লভপুর, শ্যামপুর, মনাকষা, মাস্তান মোড়, সাহাপাড়া, ক্যাপড়্যাটোলা, আদিনা কলেজ মোড় এলাকার পাড়া-মহল্লা ও গলিতে। উল্লেখিত স্থানগুলোতে প্রতিনিয়ত চলে কিশোর গ্যাং এর আড্ডা। কোন কিশোরী ও যুবতী মেয়েকে দেখলে নানান অশ্লীল ভাষা প্রয়োগ করে। জেলা শহরের প্রফেসরপাড়া মহল্লার অভিভাবক আব্দুল করিম জানান, উঠতি বয়সের ছেলেরা অযথা মেয়েদের হয়রানী করে। আইন শৃঙ্খলাবাহিনীর কাছে কিশোর গ্যাংয়ের সকল অনৈতিক কর্মকান্ড রুখতে ঝটিকা অভিযান করার কোন বিকল্প নেয়। নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা সংঙ্গ দোষের কারনে আজ তাদের বাবা-মায়েরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

ছেলে বাসা থেকে বের হওয়ার আগে প্রায় প্রতিটি বাবা-মা সাবধান করে খারাপদের সাথে না মিশতে। তিনি আরো জানান, কিশোর গ্যাংয়ের ছেলেরা অল্প বয়সে মাদকাসক্তি হবার কারনে তাদের মস্তিষ্ক বিকৃত হচ্ছে। কৌতুহলের কারনে তারা মাদক সেবন করছেন এবং মাদক ব্যবসায়ীরাও সক্রীয় হয়ে উঠছে। কোন কোন শিক্ষার্থী বেশি টাকার লোভে মাদক ব্যবসাও করছেন বলে হতাশা প্রকাশ করেন তিনি। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, কিশোর গ্যাংসহ যে কোন অপরাধ দমনে পুলিশ মাঠে কাজ করছে। জেলা শহরসহ বিভিন্ন এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। কিশোর যুবক যাতে বিপথে না যায়, সে জন্য অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris