মান্দায় বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
রওশন আলম, মান্দা : নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেনের নেতৃত্বে সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম ও নূর মোহাম্মদসহ সঙ্গীয় ফোর্স স্পেশাল কিশোর অপরাধ এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ ঘটিকার সময় মান্দা থানাধীন ১২নং কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে স্পেশাল ড্রাইভে তিনজন মাদক ব্যবসায়ী, মাদক, কিশোর গ্যাং সদস্য এবং দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো-চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে ইসলাম বাবু (২১), শাওন (১৯) ও শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩) সর্ব থানা-মান্দা, জেলা-নওগাঁ। তাদের কাছে থেকে ৬০(ষাট) পিচ ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট, ২০০ (দুইশত) লিটার ওয়াশ (চোলাই মদ তৈরীর উপাদান), উদ্ধার করা হয়। অতঃপর তাদের বসতবাড়ি তল্লাশি করে গর্তে লুকানো অবস্থায় দেশী অস্ত্র একটি আধুনিক চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স বা ডাবল-ব্লেড টমাহক (উড়ঁনষব ঐবধফবফ ঞড়সধযধশি অীব) উদ্ধারসহ দেহ তল্লাশি করে দুইটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ অর্থ ৭৩,০৫০/-টাকা জব্দ করা হয়। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও অস্ত্র মামলা রুজু করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।
