২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৮:২০ অপরাহ্ণ | বিভাগ: lead
ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
বিজ্ঞাপন

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ অক্টোবর) সকালে তিনি সেখানে যান। মিনুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও তার সুস্থতা কামনা করেন রাষ্ট্রপতি। এর আগে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভূমিমন্ত্রী। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। পর দিন বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়।-এফএনএস

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন