সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বিএনপি নেতা নাদিম মোস্তফা গ্রেফতার

Paris
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাঁকে নগরের পাঠানপাড়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, নাদিম মোস্তফার বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা ছিল। সেই মামলার পরোয়ানা এসেছিল নগরের বোয়ালিয়া মডেল থানায়। বোয়ালিয়া থানার দেওয়া রিকুইজিশনের পর বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করেন তাঁরা। নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান সুমন বলেন, জেলা ডিবি পুলিশ পরিচয়ে বেলা ১১টার দিকে নাদিম মোস্তফাকে তুলে নেওয়া হয়। তাঁরা সাদাপোশাকে ছিলেন। তাঁকে তুলে নেওয়ার সময় বলা হয়, তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হচ্ছে।
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ উপলক্ষে বিএনপির প্রস্তুতি চলছে। তবে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজশাহীর রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। থানায় থানায় ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় বিএনপির কয়েক শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। নাদিম মোস্তফার মামলার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি গত মার্চে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি। দীর্ঘদিন নির্বাচনী এলাকায় না থাকলেও আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তিনি তাঁর নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মিসভায় যোগ দেন।

 


আরোও অন্যান্য খবর
Paris