সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলার ৭ আসামী গ্রেফতার

Paris
Update : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আলোচিত যুবলীগ নেতা তুহিন হত্যা মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এবছরের সদর মডেল থানায় নিহত তুহিনের পরিবারের করা মামলায় আসামীদের গ্রেফতার করা হয়েছে। সিআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোমবার (২৫ জানুয়ারী) রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যরা হত্যা মামলার আসামীদের আটক করে। গ্রেফতারকৃত আসামীরা হলো- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী এলাকার মৃত হাজী আ. রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৪৮), মৃত ওয়ারেশ আলী মন্ডলের ২ ছেলে আজগর আলী ওরফে মেকচার (৫২) ও আরাম আলী (৫০), মৃত নবীরুল ইসলাম মো. সালাউদ্দিন (৩৫), আবুল কালামের ছেলে মো. নয়ন আলী (২৬), বাটাগ্রামের মৃত সাইফুদ্দিন মন্ডলের

ছেলে রবিউল ইসলাম খুদি (৫৯), মৃত গিয়াস উদ্দিন মোল্লার ছেলে মো. তাজেমুল ওরফে জেদনা (৫৫)।
উল্লেখ্য, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক তুহিনকে হত্যা করা হয়। গত বছরের সেপ্টেম্বর মাসের ৮ তারিখ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সিএন্ডবি ঘাট এলাকায় মহানন্দা নদীর ধারে যুবলীগ নেতা তুহিনের লাশ উদ্বার করে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris