সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ইটভাটায় কাঠ পোড়ানোয় ২৫ হাজার টাকা জরিমানা

Paris
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

চারঘাট প্রতিনিধি : কাঠ পোড়ানোর অপরাধে এবং লাইসেন্স না থাকায় রাজশাহীর চারঘাট উপজেলার এম জেড পি ব্রিকস নামের এক ইটভাটাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চৌমুহনী এলাকার ওই ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন অভিযোগ দায়ের করেন।

আদালত পরিচলনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহরাব হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে ওই ইটভাটায় কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়াও ওই ইট ভাটার লাইসেন্স ছিল না। এই অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ এর ৪ ও ৫ ধারা অনুসারে এম জেড পি ব্রিকস ইট ভাটাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন জানান,আইন অমান্য করে ইটভাটা চালানো এবং ভাটায় কাঠ পোড়ানো পরিবেশের জন্য ক্ষতিকর। এজন্য এম জেড পি ব্রিকস ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহরাব হোসেন বলেন, আদালতের নির্দেশনা ও পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris