সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নাটোরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

Paris
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

নাটোরে অস্ত্র মামলায় আলতাফ সরকার (৩৬) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ উদ্দিন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আলতাফ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজারের আবুল হোসেনের ছেলে। এফএনএস

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মজিবর রহমান জানান, ২০২১ সালের ২৫ জুন সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার কয়েন-দোগাছি সড়ক থেকে আলতাফ হোসেনকে একটি পিস্তলসহ আটক করে র‌্যাব। র‌্যাবের উপপরিদর্শক ইমরোজ ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পরে বড়াইগ্রাম থানার তদন্ত কর্মকর্তা সত্যব্রত সরকার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।


আরোও অন্যান্য খবর
Paris