সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীতে ৩০ মামলার ২৬ শিশু আসামির বিকল্প সাজা

Paris
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ৩০ মামলার রায়ে ২৬ শিশু আসামিকে ১০ শর্তে ছয় মাস মেয়াদে প্রবেশন দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ২৫ জন ছেলে ও একজন মেয়ে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আক্তার মিতা বলেন, মাদক পরিবহণ ও ধর্ষণ চেষ্টাসহ বিভিন্ন মামলা ছিলো ওই ২৬ শিশুর বিরুদ্ধে। তাদের সবারই এটি প্রথম মামলা। তিনি বলেন, আর কোন দিন তারা এ ধরনের অপরাধে জড়াবে না শপথ পাঠ করেছে। একই সঙ্গে তাদের দুইটি করে ভালো কাজ করার নির্দেশে দিয়েছেন আদলত। রায় কার্যকরের এই বিষয়টি সমাজসেবা প্রবেশনারি অফিসারকে মনিটরিং করতেও বলা হয়েছে। প্রতি দুই মাস পর পর তাদের বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী বছরের ১৫ মে তারা মামলা থেকে অব্যাহতি পাবে। তিনি বলেন, বিকল্প পন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছে আদালত। বাংলাদেশে প্রথম এক সাথে এত বেশি শিশুকে এই রকমের দণ্ড দেয়া হলো। তাদের মেন্টাল চেঞ্জের কারণেই এমন রায় দিয়েছেন আদলত। রাজশাহী সমাজসেবা প্রবেশনারী অফিসার মতিনুর রহমান বলেন, আদালতে এটি একটি ভালো আদেশ দিয়েছেন। আদালত ওই শিশুদের অপরাধের ধরণ দেখে ভালো কাজ কী কী করবে সেটি ঠিক করতে বলেছেন। এছাড়াও তাদেরকে মাদকে না জড়ানো, বাল্য বিবাহ না করা, পিতা-মাতার সাথে সদ্য ব্যবহার করার, মারামারিতে জড়ানো এসব ধরনের কাজ থেকে রিবত থাকতে বলেছেন। তিনি বলেন, এটি একটি বিরল রায়। এর আগে কখনও এটি হয়নি। রাজশাহীতে প্রথম এই ধরনের রায়ের ব্যবহার হলো। আমার এখন তাদের মনিটরিং করবো ও তাদের আরও ভালো কাজগুলো ঠিক করে দেবো।

 


আরোও অন্যান্য খবর
Paris