সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পদ্মা সেতু নিয়ে গুজোব ছাড়ানোর দায়ে রাজশাহীতে যুবকের ৫ বছরের কারাদণ্ড

Paris
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
পদ্মা সেতুতে মাথা লাগবে বলে গুজোব ছাড়ানোর দায়ে এক যুবকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোঃ রাজিব (১৯) রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
রাজশাহী সাইবারক্রাইম আদালতের পিপি এডভোকেট ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামী রাজিব তার ফেসবুক ২০১১ সালের অক্টোবর মাসে ‘বাংলাদেশের পদ্মা সেতুর নির্মাণ চলা পথে বাধা পরেছে, মানুষের মাথা লাগবে নাকি ১লক্ষ, বা তারও বেশি মানুষের মাথা প্রয়োজন। বাংলাদেশের প্রধান মন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে বের হয়েছে ৪১টি দল। তারা এই মাথা সংরক্ষন করার জন্য এরা পথে ঘাটে, খেলার মাঠে, হাটে বাজারে ইত্যাদি জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এদের কাছে রয়েছে ধারালো ছুরি ও গ্যাস স্প্রে। যা ১০-১৫ হাত দূর থেকে নিক্ষেপ করার সাথে সাথে মানুষ হয়ে যাচ্ছে অজ্ঞান। আর তখন তারা কেটে নিয়ে যাচ্ছে মাথা। এদের প্রধান লক্ষ্য হলো নারী ও শিশু। ঘরে ঢুকেও এরা করছে এই যঘন্যতম কাজ। আজও কেটে নিয়েছে অনেক অনেক মানুষের মাথা। তাই পুরো এলাকায় মাইক এলাউঞ্জ করে সতর্ক করে দেওয়া’ এই পোস্ট দেন। তিনি বলেন, আসামী মোঃ রাজিব হোসাইনের বিরুদ্ধে আনীত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(১)/৩১(১) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত ক্রমে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(২) ধারায় দুই বছর সশ্রম কারাদন্ড এবং তৎসহ দুই লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদন্ড এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩১(২) ধারায় তিন বছর সশ্রম কারাদন্ড এবং তৎসহ তিন লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

 


আরোও অন্যান্য খবর
Paris