সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীর দুই যুবকের ১৫ বছর করে জেল

Paris
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
ফেসবুকে নাম পরিচয় গোপন রেখে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে দুই যুবককে তিনটি ধারায় পাঁচ বছর করে ১৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পাঁচ লাখ করে জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ( ০১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এনায়েত উল্লাহপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী (৩৩) এবং অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী (২০)। রায় ঘোষণাকালে তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম বলেন, এই দণ্ডপ্রাপ্তরা ২০২১ সালের ০১ আগস্ট অন্যর নাম দিয়ে ভুয়া একটি ফেসবুক আইডি খুলে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দিয়েছিল। যার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করার পর বিচার কাজ শুরু হয়। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক মঙ্গলবার রায় ঘোষণা করেন। এর আগে গত সোমবার (৩১ অক্টোবর) রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক সাথে পৃথক ১০টি মামলার রায় ঘোষণা করেন আদালতের বিচারক জিয়াউর রহমান। মামলাগুলোর মধ্যে সরকারি ব্যাংক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, ইমো হ্যাকিং চক্রসহ ১০টি মামলা ছিল।

 


আরোও অন্যান্য খবর
Paris