সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় চাঁদাবাজী মামলায় চেয়ারম্যানের ছেলে আটক

Paris
Update : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

পুঠিয়া প্রতিনিধি
পুঠিয়ায় মডেল মসজিদ নির্মাণ কাজে বাধা দেওয়ার। সাকলায়েন অমি নামের চাঁদাবাজীকে পুঠিয়া থানা পুলিশ আটক করেছে। আটক সাকলায়েন চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে। গত মঙ্গলবার রাতে উপজেলার বানেশ^র বাজারের ট্রাফিক মোড় এলাকা থেকে আটক করেছে। পুঠিয়া থানা জানায়, গত বৃহস্পতিবার ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালমের ছেলেসহ ৭জন পুঠিয়া উপজেলা পরিষদের চত্বরে নির্মানাধীন মডেল মসজিদের ম্যানেরজার আনোয়ার হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদাদাবী করে। এ সময় ম্যানেজার আনোয়ার হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে, তারাকে অকথ্য ভাষায় গালিগালাজ মারধোর শুরু করে। তারপর,মাথায় লোহার রড দিয়ে আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে সেখানকার শ্রমিকরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরের অবস্থার অবনতি হলে,কর্তব্যরত চিকিৎসারা তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। শনিবার ২২ অক্টোবর আনোয়ার হোসেন বাদী হয়ে পুঠিয়া থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুঠিয়া থানা পুলিশ অমিকে গত রাতে আটক করেছে। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, আটক আসামীকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের আটকের চেষ্টা চলছে।


আরোও অন্যান্য খবর
Paris