২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

বাঘায় স্বাস্থ্য কমপ্লেক্স-এ ২৯ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ৮:৩৭ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
বাঘায় স্বাস্থ্য কমপ্লেক্স-এ ২৯ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাঘা
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ২৯ বছর পর চালু করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের প্রসূতি মা মনিরা বেগমের অস্ত্রোপচারের মাধ্যমে এই অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু করা হয়। অস্ত্রোপচারের পর নবজাতক ও তার মা সুস্থ আছেন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ।
জানা গেছে, আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি অপারেশন থিয়েটারসহ ১৯৯৩ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়। ২০০৮ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম এমপির প্রচেষ্টায় ৫০ শষ্যায় উন্নীত করে দ্বিতীয় তলায় স্বয়ংক্রিয় আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করা হয়। আধুনিক মানের দুটি অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতি থাকলেও লোকবলের অভাবে অস্ত্রোপচার হচ্ছিল না। সামান্য অপারেশনের জন্য যেতে হত রোগীদের জেলা সদরে বা প্রাইভেট ক্লিনিকে। এ বিষয়ে প্রসূতির স্বামী কবির হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ২৯ বছর পর এই প্রথম আমার স্ত্রীর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার করে স্ত্রী ছেলে সন্তান প্রসবের মাধ্যমে চালু করায় খুব খুশি। তবে দীর্ঘদিন অপারেশন বন্ধ থাকায় প্রসূতি মায়েরা সুবিধা থেকে বঞ্চিত ছিল বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাকেশ পান্ডে, গাইনোকোলজিস্ট ডা. ফারহানা আকতার, অ্যানেসথেসিয়া স্পেশালিষ্ট ডা. এহসান আলী, শিশু কনসালটেন্ট ডা. আসাদুল ইসলাম, ডা. মল্লিকা সরকার, অপারেশন থিয়েটার ইনচার্জ ফাতেমা খাতুন প্রমুখ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে উপজেলার হাজার হাজার প্রসূতি মায়েরা বিনা মূল্যে নরমাল ও সিজারিয়ান ডেলিভারির সুবিধা পাবেন। এতে প্রসূতি মায়েদের প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা দেওয়া হবে। এদিকে গাইনি সার্জারির বিশেষজ্ঞ পদায়ন না থাকায় আউট সোর্সিং এর মাধ্যমে সিভিল সার্জনের নিদের্শে গাইনি সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। সপ্তাহের বুধবার সিজারিয়ান অস্ত্রোপচার করা হবে। গাইনি ও সার্জারি বিশেষজ্ঞ পেলে নিয়মিত অপারেশন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন