সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বদরুন্নেসার শিক্ষিকা রুমার বিরুদ্ধে চার্জশিট

Paris
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক, মিথ্যা ও গুজব ছড়ায় এমন ভিডিও ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি ঢাকার আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক জয়দেব জয়ধর এ অভিযোগপত্র দেন। গতকাল রোববার আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা যায়। রাজধানী পল্লবীতে শাহীন উদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদরদপ্তরে নিয়ে আসা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে ২০২১ সালের ২১ অক্টোবর রমনা থানায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কুচক্রী মহল ২০২১ সালের ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে যতন কুমার সাহা নামে এক ব্যক্তিকে হত্যার ভিডিও বলে প্রচার করেছে। প্রকৃতপক্ষে ওই ভিডিওটি হচ্ছে, ২০২১ সালের ১৬ মে রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে শাহীন উদ্দিন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার ভিডিও। পল্লবীর ওই ঘটনার প্রধান আসামিসহ অন্য আসামিদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কুচক্রী মহলটি পল্লবীর ওই ভিডিওটিকে এডিট করে যতন সাহা হত্যাকাণ্ডের ভিডিও হিসেবে ফেসবুকে ভাইরাল করছে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশে ছড়ানো ওই ভিডিওটি প্রচার করেছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ১৯ অক্টোবর ফেসবুক লাইভে এসে রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড হিসেবে গুজব ও ভয়ভীতি ছড়ান রুমা সরকার। এরপর র‌্যাব তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দুই মোবাইল ফোনে বিভ্রান্তি সৃষ্টিকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, বানোয়াট, গুজব সৃষ্টিকারী উসকানিমূলক ভিডিওচিত্র পাওয়া যায়। ২১ অক্টোবর র‌্যাব-৩-এর নায়েব সুবেদার মো. মনির উদ্দিন রাজধানীর রমনা থানায় রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওইদিন তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে দুদিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ২৪ অক্টোবর রুমা সরকারকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris