বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় ৮ ডিজিটাল প্রতারক গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নওগাঁ প্রতিনিধি
অনলাইনে অবৈধ লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় ডিজিটাল ৮জন প্রতারককে (সাইবার অপরাধীকে) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। গত বুধবার রাতে মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে অবৈধভাবে ডলার লেনদেনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান এবং আার্টলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পত্নীতলা উপজেলার ফহিমপুর গ্রামের শ্রী রমেন চন্দ্র অধিকারীর ছেলে বাধন কুমার রকি (২২), মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের ননী গোপাল দেবনাথের ছেলে অন্তর দেবনাথ (২০), মৃত মফিজ উদ্দীন মন্ডলের ছেলে সাব্বির হোসেন মানিক (২০), রফিকুল ইসলাম ছেলে নাজমুল হাসান(২০), মো. পিন্টু ছেলে সাখাওয়াত হোসেন(১৯), মৃত মফিজ উদ্দিন মন্ডল, ছেলে শাকিল হোসেন রতন(১৯), মো. মন্টু মোল্লা ছেলে মামুন হোসেন(২২), সর্বসাং- আতুরা এবং বিড়মগ্রাম গ্রামের নাসির আলী ছেলে নাঈম হোসেন (২১), সর্ব উপজেলা মহাদেবপুর জেলা নওগাঁ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, ডেটিং ওয়েব সাইটের মাধ্যমে প্রতারণা করে নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন মেয়ে মানুষের পরিচয় ধারণ করে ডেটিং করেন এবং বিভিন্ন নামীয় আইডি ব্যবহার করে তাদের নিজ নামীয় ব্যবহৃত মোবাইলের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন অ্যাপ এবং গ্রুপের মাধ্যমে ডলার গ্রহন করে ডলার টাকায় রুপান্তরিত করে মোবাইল ব্যাংকি (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা লেনদেন করে ডিজিটাল প্রতারণা করে আসছে। অভিযানে অবৈধ লেনদেনের কাজে ব্যহৃত ১০টি স্মাটফোন, ২৫টি সীম, ৫টি মেমোরী কার্ড, ২টি ক্রেডিট কার্ড, ৮টি মোবাইল চার্জার, ১টি ওয়াইফাই রাউটার, ১টি ওয়াইফাই কানেক্টিং হাব, ২টি হাত ঘড়ি, ৩টি মোটর সাইকেল (অনিবন্ধিত), ৪টি চাবি, ২টি হেডফোন, ২টি মানি ব্যাগ, ১টি সানগ্লাস, ৩টি গ্যাস লাইটার এবং নগদ ২ হাজার ৩৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় ‘ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris