সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শেখ হাসিনার মহানুভবতার কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত হয়েছে : আইনমন্ত্রী

Paris
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দুটি শর্তে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন মুক্ত চিকিৎসা নিচ্ছেন। প্রতি ছয় মাস পর এটা (মুক্তির মেয়াদ) বাড়ানো হচ্ছে। তার অবস্থা বিবেচনা করেই এটি করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, আইনের ধারা অনুযায়ী খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও সরকার তার সাজা স্থগিত করে। জিয়া পরিবারের আবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে এটি হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমান গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছে সরকার। যাতে শ্রমিকরা ভালো থাকতে পারেন। এ সময় আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris