সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মৈত্রী এক্সপ্রেসে অভিযান, ২ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

Paris
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে আনা দুই কোটি ৬৫ লাখ টাকার পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা। গত মঙ্গলবার মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে এসব পণ্য আটক করা হয়। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল ৫টায় কলকাতা থেকে ঢাকা (ক্যান্টনমেন্ট রেলস্টেশন) আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাস্টমস গোয়েন্দার টহল টিম অভিযান পরিচালনা করে। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক সানজিদা খানম এ অভিযানে নেতৃত্ব দেন। সাধারণ যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে স্টেশন ছাড়ার পর কাস্টমস গোয়েন্দা টিমের সদস্যরা সব যাত্রীদের ব্যাগ তল্লাশি করেন। পুরো ট্রেনে এ তল্লাশি চালানো হয়। অভিযানে যাত্রীদের কাছ থেকে ব্যাগেজ সুবিধার অতিরিক্ত ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে ৭৩১টি শাড়ি, দুই হাজার ২৬৫টি থ্রি পিস, ২১০টি শাল/চাদর, ১১৪টি শার্ট, ৪০৬ কেজি প্রসাধনীসামগ্রী, ২১৪ কেজি ইমিটেশনের জুয়েলারি, ১৬ কেজি ওষুধ, ৭৫ কার্টুন সিগারেট, ২১ কেজি জর্দা, ৪২ লিটার অ্যালকোহল প্রভৃতি। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর সূত্র জানায়, এসব মালামালের বাজারমূল্য আনুমানিক দুই কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা। গোয়েন্দারা জানান, ভারতীয় পণ্য অপরাধীরা স্টেশনের ডাস্টবিন ও পরিত্যক্ত স্থানে রেখে চলে যান। পরে ব্যাগেজ সিন্ডিকেট এগুলো সংগ্রহ করে নিয়ে যেতেন।

 


আরোও অন্যান্য খবর
Paris