সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বিএমডিএ’র সেই ভান্ডাররক্ষকের জামিন নামঞ্জুর

Paris
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে বিএমডিএ কার্যালয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ভান্ডাররক্ষক জীবনের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক একেএম ফজলুল হক তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে এসময় এ মামলার সাত নম্বর আসামী গাড়িচালক আব্দুস সবুরের জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

বর্তমানে দুই আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। জামিন হওয়ায় মুক্তি পেতে বাধা রইলো না সবুরের। এর আগে গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে ১৩ দিন পর জড়িতদের মধ্যে অন্যতম আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক জীবন ও গাড়িচালক আব্দুস সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। পরের দিন সকালে রাজশাহী মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম।

 

এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়। এ মামলার প্রধান আসামী আব্দুর রশিদ হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। তবে পুলিশ অন্য আসামীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। আসামীদের মধ্যে মামলার ৩ নম্বর আসামি সেলিম রেজাকে গত ২৬ অক্টোবর অফিস সহায়ক পদ থেকে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদে পদোন্নতি দেয় বিএমডিএ কর্তৃপক্ষ।

 


আরোও অন্যান্য খবর
Paris