সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় অবৈধ কীটনাশক ডিলারের জরিমানা

Paris
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় গোপন সংবাদের ভিত্তিতে জোনাব আলী নামে এক কীটনাশক ডিলারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মচমইল বাজারে ভ্রাম্যমান আদালতের ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম। কোন প্রকার বৈধ কাগজপত্রাদী ছাড়াই জোনাব আলী কয়েক মাস পূর্বে থেকে পাওয়ার এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কীটনাশক পণ্যের ডিলারশিপ নিয়ে তা বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিলেন। অবৈধ ভাবে মজুদ করে কীটনাশকের ব্যবসা পরিচালনা করে আসলেও তা উপজেলা কৃষি অফিসারকে না জানিয়ে গোপনে পরিচালিত হয়ে আসছিল।

 

এরই মধ্যে জেলার তানোর উপজেলায় ওই একই কোম্পানীর কীটনাশক পণ্যের দোকানে অভিযান পরিচালিত করেন ভ্রাম্যমান আদালত। ওই অভিযানে ভেজাল ও নিম্ন মানের পণ্য সনাক্ত হয়। সেই কোম্পানীর একই ব্যান্ডের পণ্য মচমইল বাজারে মজুদ করে বিক্রয় করা হচ্ছিল। অভিযানে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) ও (২) ধারা অপরাধে নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এই রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম। পরে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন জোনাব আলী।

 

এ সময় তাঁর সাথে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা। অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা জানতে পারি মচমইল বাজারে অবৈধ ভাবে কীটনাশক পণ্য মজুদ করে বিভিন্ন স্থানে তা বিক্রয় করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অর্থদন্ড করা হয়েছে। সেই সাথে প্রতিটি পণ্যের নমূণা নেয়া হয়েছে। পরীক্ষা নিরিক্ষা শেষে ভেজাল প্রমাণিত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris