২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে দুই প্রতারক আটক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ৯:০৭ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত
লালপুরে দুই প্রতারক আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর
সেনাবাহিনী সহ বিভিন্ন চাকুরির ভূয়া নিয়োগপত্রের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের লালপুরে রোকন সরকার (৩৭) ও আশিক আলী (২১) নামের দুই জন প্রতারককে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। গত মঙ্গলবার বিকেলে রাজশাহী র‌্যাব-৫ নাটোর সিপিসি-২ এর সদস্যরা উপজেলার ধুপইঁল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এসময় দুইটি ভূয়া নিয়োগপত্র জব্দ করেন র‌্যাব সদস্যরা বলে জানা গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন